বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মোটরসাইকেল চাপায় স্কুল ছাত্র নিহত ॥ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চাপায় শিবলী হাসান (১৭) নামে এক নবম শ্রেণীর ছাত্র নিহত হয়েছেন ও মোটর সাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি ও স্পীড ব্রেকারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা।
গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিােভ করেন শিক্ষার্থীরা। নিহত শিবলী হাসান গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দিনারপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আহতরা হলেন- দিনারপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও বাউসা ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে বিল্লাল হোসেন (১৮), দ্বাদশ শ্রেণীর ছাত্র ও দেবপাড়া ইউনিয়নের বাশডর গ্রামের আইন উদ্দিনের ছেলে ইকবাল আমীন (১৯)। পুলিশ ও স্থানীয়রা জানান- সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ে আসার পথে রাস্তা পারাপার হওয়ার সময় একটি মোটরসাইকেল স্কুল ছাত্র শিবলীকে চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী দুই কলেজ ছাত্র ও স্কুল ছাত্র শিবলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র শিবলীকে মৃত ঘোষণা করেন। স্কুল ছাত্র শিবলীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের তার সহপাঠি শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেন। এ সময় প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় তারা জড়িতদের শাস্তি ও স্কুলের সামনে স্পীড ব্রেকার স্থাপনের দাবী জানান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনা¯’লে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com