বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের হলিমপুরে আগুণে পুড়ে নিঃস্ব ১২ পরিবারের পাশে বিশিষ্ট সমাজসেবক অনর উদ্দিন জাহিদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের হলিমপুরে আগুনে পুড়া ১২ পরিবারের পাশে দাড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক অনর উদ্দিন জাহিদ। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের খোজ খবর নিতে গত গতকাল ৩১ মে বিকালে হলিমপুর গ্রামের লোকজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সুজিত চক্রবর্ত্তীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক অনর উদ্দিন চৌধুরী জাহিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌতম কুমার দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন দাশ, শিক্ষক আশীষ ব্রত তালুকদার, মেম্বার লিটন কান্তি দাশ, সাবেক মেম্বার প্রফুল্ল দাশ, শশাংক দাশ, জগৎ জ্যোতি দাশ, গৌরাঙ্গ দাশ, ১নং ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভুপেশ দাশ, সাধারণ সম্পাদক দেবব্রত দাশ, পিন্টু দাশ প্রমূখ। এ সময় অনর উদ্দিন জাহিদের পক্ষ থেকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হলিমপুর গ্রামের যোগেশ দাশের পুত্র জগৎ জ্যোতি দাশ, জগদীশ দাশ, রনবীর দাশ, মৃত রবীন্দ্র দাশের পুত্র রতন দাশ, নিকন দাশ, লিটন দাশ, মৃত জগন্নাথ দাশের পুত্র ইন্দ্রজিত দাশ, মৃত সুরেশ দাশের পুত্র কালাচাদ দাশ, সনৎ দাশের পুত্র সন্তোষ দাশ, প্রেমতোষ দাশ, কাজল দাশ, নন্ত দাশের ১২টি পরিবারের মধ্যে ৫০ কেজির ১ বস্তা করে চাউল প্রদান করা হয়। এছাড়া আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের স্কুল/কলেজে অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে বই, খাতা, কলম, ব্যাগ সহ সকল সামগ্রী দেওয়ার ঘোষনা করেন। এছাড়াও তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়াষম্যান পদে নির্বাচন করার কথা ব্যক্ত করে সমাজের গরীব দুঃখী মানুষের সেবায় সবসময় পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৪ মে বুধবারে দিবাগত গভীর রাতে আগুনে পুরে যায় নবীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের হলিমপুর গ্রামে ১২টি পরিবারের ঘরবাড়ী ও ১২ টি গরুসহ গবাদিপশুসহ অন্যান্য আসবাবপত্র।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com