রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নতুন দিনের উদ্যোগে হবিগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস পালন

  • আপডেট টাইম বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ‘‘গর্ভকালে চার বার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএসএআইডি ও এসএমসির সহযোগিতায় সীমান্তিক নতুন দিনের আয়োজনে হবিগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে নতুন দিনের উদ্যোগে বানিয়াচং, নবীগঞ্জ, লাখাই, বাহুবল, চুনরারুঘাট ও মাধবপুরসহ ৬টি উপজেলায় নিরাপদ মাতৃত্ব দিবসের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকাল ১০ টায় নতুন দিনের বানিয়াচং অফিসে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়। বানিয়াচং অফিসের ম্যানেজার কাজী ওয়াহিদার সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, সিএম, এফএও, গোল্ডস্টার মেম্বার ও গর্ভবতী মায়েরা। এ সময় আগত গর্ভবতী মায়েদের চেকআপসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এবং ১ জন নারীর গর্ভ থেকে শুরু করে সন্তান প্রসবের পর পর্যন্ত কমপক্ষে ৪ বার নিদির্ষ্ট বিরতীতে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী দিয়ে শারীরিক পরীক্ষা, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাই আলোচনা করা হয়। এছাড়াও ডেলিভারীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ ডেলিভারির অত্যাবশ্যকীয়তা বিষয়েও বিশদ আলোচনা করা হয়। একই সময়ে হবিগঞ্জ জেলার অন্যান্য উপজেলায়ও একই অনুষ্টানমালার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com