বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউমিয়নের চানপুরে গলায় ফাঁস দিয়ে দিলীপ ভৌমিক (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সে ওই এলাকার মদন ভৌমিকের পুত্র। গতকাল সোমবার (২৯ মে) সকাল ১১ টার দিকে চানপুর চাবাগানের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ তথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, সকালে সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে দেন দিলীপ ভৌমিক। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙে দেখা যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে বিকেল ৩ টায় থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) গোলাম মোস্তফা লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com