বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে সুপ্রীম কোর্টের বিচারপতি ॥ আদালতে দালালদের দৌরাত্ম কমাতে হবে

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেছেন, আদালতে দালালদের দৌরাত্ম কমাতে হবে। বিচারক সংখ্যা বৃদ্ধি করতে হবে। ন্যায়কুঞ্জ হবিগঞ্জেই প্রথম হয়েছে। পরবর্তীতে এটি সারা দেশেই হবে। তিনি বলেন, মামলার জট কমানোর জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছি। ইতিমধ্যে সুপ্রীম কোর্টে বিভিন্ন ব্রাঞ্চ ওপেন করা হয়েছে। ৮টি বিভাগে ৮ জন বিচারপতি নিয়োগ করা হয়েছে। তারা সার্বনিক মনিটরিং করছেন। বহুপুরাতন মামলাগুলো তালিকা করা হচ্ছে। সেই সাথে সুপ্রীম কোর্ট থেকে প্রতি ৩ মাস অন্তর অন্তর খোজখবর নেয়া হচ্ছে। মামলার জটের কারণ কি। ইতিমধ্যে সুপ্রীম কোর্টে অনেক বিচার নিস্পত্তি করা হয়েছে। আশাকরি মামলার জট দ্রুত কমে আসবে।
গতকাল শুক্রবার হবিগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মাঝে জেলা প্রশাসক ইশরাত জাহান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আবুল মনসুর চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল উপস্থিত ছিলেন। পরে গাছের চারা রোপন করেন বিচারপতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com