বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৩৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৬ মে) ভোর রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া চকবাজার রাস্তার মুখে।
স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুল ছালেকের ছেলে মোঃ সাচ্চু মিয়া (৩৫) সিএনজি নিয়ে মাধবপুরে গ্যাস পাম্পে যাওয়ার জন্য রওয়ানা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া চকবাজার রাস্তা নামক স্থানে আসলে বিপরীত দিক (সিলেট মুখী) থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় সাচ্চু মিয়া সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com