সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হিরো আলমকে গাড়ি প্রদানকারী চুনারুঘাটের মখলিছসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হিরো আলমকে গাড়ি উপহার প্রদানকারী চুনারুঘাট উপজেলার এম. মখলিছুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। গত ২২ মে মামলাটি দায়ের করেন হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মো. মোস্তাফিজুর রহমান মর্তুজ।
মামলাটি তদন্তের জন্য হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে দায়িত্ব দেয়া হয়েছে।
মামলার অভিযুক্তরা হচ্ছেন-চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে এম মখলিছুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামে শাজাহান মুন্সি, মো. সাহাব উদ্দিন মুন্সি, সাজু চৌধুরী, শাহানুর মুন্সি ও শাহ জামাল মুন্সি।
মামলার বিবরণে জানা যায়, বাদী মো. মোস্তাফিজুর রহমান মর্তুজ এর মালিকানাধীন মেসার্স মুন্সি ব্রিজ নামে একটি ইটভাটা রয়েছে। এর অর্ধেক মালিকানা বিক্রি করার জন্য শাজাহান মুন্সির সাথে এফিডেভিটের মাধ্যমে একটি অঙ্গীকারনামা করেন। পরবর্তীতে মূল্য পরিশোধে ব্যর্থ হলে শাজাহান মুন্সির ছোটভাই শাহ জামাল মুন্সি নিজে দায়ভার গ্রহণ করে আরেকটি চুক্তি করেন এবং কয়েকটি চেক প্রদান করেন। পরে টাকা পরিশোধ করা হবে না বুঝতে পেরে আদালতে একটি মামলা দায়ের করা হয়। গত ১০ মে ফেসবুকে ভিডিও পোস্ট দেন এম. মখলিছুর রহমান।
এ ব্যাপারে মামলার বাদি মো. মোস্তাফিজুর রহমান মর্তুজ জানান, শাজাহান মুন্সি ও তার ভাইর কাছে আমি টাকা পাই। যার প্রমানাদি রয়েছে। টাকা পরিশোধ না করার জন্য এম. মখলিছুর রহমানকে দিয়ে আমাদের বিরুদ্ধে ফেসবুকে মানহানীকর ভিডিও পোস্ট করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com