বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে কলেজ ছাত্রের ২শ গাছ কর্তন থানায় লিখিত অভিযোগ দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের শেরফরাজপুর গ্রামের মৃত সামছুল ইসলামের পুত্র মোঃ সাইফুল ইসলাম নামের এক কলেজ ছাত্রের ২ শতটি আকাশি (ইউক্লিপটার্স) জাতের চারা গাছ কর্তন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল (২৪ মে) বুধবার সকাল অনুমান ৬ টার সময়।
এ ঘটনায় একই এলাকার ফুটারচর গ্রামের মৃত শেখ আব্দুল মুকিত আহমেদ এর পুত্র শেখ মশির আহমেদ রায়হান (৪৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে গাছের মালিক ও নবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজে অধ্যায়নরত কলেজ ছাত্র মোঃ সাইফুল ইসলাম নামের যুবক বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তির আত্মীয়ের সাথে পূর্ব বিরোধ থাকায় এরই জের ধরে সাইফুল ইসলামের দুই বছর আগের রূপনকৃত উল্লেখিত গাছ গুলো নির্বিচারে কর্তন করেছে রায়হান।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com