বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৩০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় চুনারুঘাটে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার চুনারুঘাট উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি চুনারুঘাট পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে মধ্যবাজারে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এতে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পিপি এডভোকেট আকবর হোসেইন জিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সজল দাশ, মোঃ আবু তাহের মিয়া মহালদার, মশিউর রহমান সুয়েব চৌধুরী, ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান রুমন ফরাজি, আব্দুল হাই প্রিন্স, শেখ দেলোয়ার হোসেন, মুজিবুর রহমান মুজিব, শেখ জামাল, মাজেদুল ইসলাম লুবন, জয়নাল হোসেন রিপন, শাহজাহান সামি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন দীপুসহ আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, আবু সাঈদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে যে ন্যাক্কারজনক মন্তব্য করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com