রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে আউশকান্দি বাজারে চুরি ১৫ লক্ষ টাকার মালামাল লুট !

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় সাড়ে ১৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে। এতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন ব্যবসায়ীরা। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ মধ্যবাজারে এ ঘটনা ঘটে। জানা যায়- মধ্য বাজারের মো. রাজু আহমেদের মালিকানাধীন মোবাইল জোন নামের দোকান রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় দোকানের মালিক প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র দোকানের তালা ভেঙ্গে দোকানঘরে প্রবেশ করে বিভিন্ন ব্যান্ডের দামী ৪৭টি মোবাইল ফোন, নগদ ২ লক্ষ ১০ হাজার টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এদিকে একই রাতে মোঃ জাকারিয়ার মালিকানাধীন কলসুমা ভেরাইটিজ স্টোরে প্রবেশ করে নগদ ৭ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সিগারেট নিয়ে যায় চোরচক্র। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে দোকান মালিক বলেন, আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে দোকানটি গড়ে তুলেছিলাম, এই দোকান চুরি হওয়ায় বেঁচে থাকার পথ বন্ধ হয়ে গেছে। চোরেরা আমাকে রাস্তায় বসিয়ে দিয়ে গেছে।
এদিকে এই দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এই চোরচক্রকে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com