রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গের টুপিয়াজুরী গ্রামে ২ ভাইয়ের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে রাস্তা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ সংঘর্ষ হয়। এর মাঝে বুকে টেটাবিদ্ধ অবস্থায় মইনুল ইসলাম (২৫) কে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের তাজুল ইসলাম অন্যান্যদের চলাচলের রাস্তায় স্যানেটারী টয়লেট বসায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করে তার ভাই নুরুল ইসলাম। এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম ও শাহেনা খাতুনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া মইনুলকে হাসপাতাল থেকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com