রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আওয়ামী লীগের সমাবেশে এমপি আবু জাহির ॥ পচাত্তর নয়, গর্জে উঠবে একাত্তরের হাতিয়ার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, “দেশে একজন সাধারণ মানুষ হত্যার বিচার হলেও বিএনপি-জামায়াত দীর্ঘ একুশ বছর ধরে বঙ্গবন্ধু হত্যার বিচার হতে দেয়নি। উল্টো খুনীদের তারা পুনর্বাসন করেছে; এখন আবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। গতকাল বিকেলে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে হবিগঞ্জের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নিয়েছেন।
বিএনপির দেওয়া “৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” শ্লোগানের সমালোচনা করে সংসদ সদস্য বলেন, এদেশে ’৭৫ এর হাতিয়ার নয়; গর্জে উঠবে ’৭১-এর হাতিয়ার। একই সঙ্গে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নিয়েছেন। পরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিােভ মিছিল বের হয়ে পুরো শহর প্রদণি করেছে। একই সময় জেলার ৯টি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিােভ মিছিল করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com