বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর থানার ফেসবুক আইডির পোস্ট দেখে লাশ শনাক্ত করল পরিবার

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ‘মাধবপুর থানা’ নামের ফেসবুক আইডির পোস্ট দেখে স্বজনেরা এসে লাশ শনাক্ত করার পর লাশটি তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে পিবিআইর লোকজন এসে লাশের ফিংগার প্রিন্ট নিয়ে যান।
জানা যায় গত (১৭ মে) রাত ১২ টার পরে কে বা কারা এক অজ্ঞাত পরিচয় রোগীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতাল কর্তপক্ষ ওই রোগীকে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২০ মে) সকালে রোগীর মৃত্যু হয়।
খবর পেয়ে পিবিআই হবিগঞ্জ অফিস থেকে লোকজন এসে মৃত ব্যক্তির ফিংগার প্রিন্ট নিয়ে যান। এদিকে মাধবপুর থানা নামের ফেসবুক আইডি থেকে মৃত ব্যক্তির ছবি দিয়ে পোস্ট করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক। ফেসবুক পোস্টটি নজরে আসে মৃত ব্যক্তির স্বজন পরিজনের। তারা লাশ নেওয়ার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। গতকাল সন্ধ্যায় পুলিশ লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। মৃত ব্যক্তির নাম ফালু মিয়া (৬০)। ফালু মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাহাড়কান্দি গ্রামের জাহের মিয়ার পুত্র বলে জানিয়েছেন তার ভাই শাহজাহান মিয়া। লাশ নিতে আসা ফালু মিয়ার পুত্র বাইজিদ মিয়া জানান, তার পিতা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময়ই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যেতেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ১৭ মে রাত ১২ টার দিকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন লোক তাকে নিয়ে এসেছিলেন। তিনি কথা বলতে পারছিলেন না।
বাইজিদ ফেসবুক মাধবপুর থানা আইডিতে দেওয়া পোস্টের মাধ্যমে তার পিতার লাশ শনাক্ত করতে পারায় মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com