বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাউল শিল্পী ও যন্ত্রশিল্পীদের মাঝে পরিচয় পত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার বাউল শিল্পী ও যন্ত্রশিল্পীদের মাঝে পরিচয় বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে শিল্পীদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ মোহিত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমান। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের পৃষ্টপোষক রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল করিম দুলাল। বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার
সাধারণ সম্পাদক বাউল শাহীনুর আলম সরকারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম.এ ওয়াহিদ ও ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ শাহ দরাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com