বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আ’লীগের বর্ধিত সভায় এমপি আবু জাহির ‘নিজের খেয়ে বনের মোষ তাড়ানো’ লোকের অভাব

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০২৩
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, এ সময়ে ‘নিজের খেয়ে বনের মোষ তাড়ানো’ লোকের সংখ্যা কম। তাই যারা সমাজ ও সমাজের মানুষের জন্য নিবেদিত তাঁদের মূল্যায়ন করা প্রয়োজন। তিনি গতকাল শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের সম্পদ লুট, সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্তান ঘটানোর তীব্র সমালোচনা করেন সংসদ সদস্য।
এমপি আবু জাহির বলেন, স্বাধীনতার ৫২ বছরে অনেক সরকার এসেছে; কিন্তু আওয়ামী লীগের মত দেশকে এগিয়ে নিতে পারেনি। এই ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী হাত তুলে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বুলবুল খানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া।
সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com