বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জের জলসুখা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ খেলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। ইউপি সদস্য শেখ জুনায়েদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য পারভেজ মিয়া, মোঃ মুসা মিয়া, সাংবাদিক আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অনিক, বিশিষ্ট মুরুব্বী সিরাজ মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে পুলিশ ও জনগণের মধ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মুক্ত আলোচনা হয়। দাঙ্গা, মাদক, জুয়া, চুরি, বাল্যবিবাহ, যৌতুক, ফেইসবুক এর অপব্যবহার ইত্যাদি অপরাধ সংক্রান্তে সকলকে সজাগ থাকার ব্যাপারে আলোচনার গুরুত্ব পায়।
সভায় যে কোন প্রয়োজনে বিট অফিসার এবং অফিসার ইনচার্জকে মোবাইলে অবহিত করার পরামর্শ প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com