বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পুলিশের অভিযানে সরঞ্জামসহ ৯ জুয়ারী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামাদিসহ ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের জাহির উল্লাহ’র বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন-মোঃ রাজা মিয়া(৫০), ইলাছ উদ্দিন (২৬), আবু ছালেক মিয়া (২৮), আব্দুস সামাদ (২৩), শিপন মিয়া (২৩), আলমগীর (২৯), আম্বর উদ্দিন (৩০), সেলিম মিয়া (৩৮), সবুজ মিয়া(২৯)। পুলিশ জানায়- শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ২০৮ টি তাস, নগদ ৮ হাজার ২১০ টাকাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। রবিবার নবীগঞ্জ থানার এস আই স্বপন চন্দ্র সরকার বাদী হয়ে প্রকাশ্য জুয়া আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com