শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ্ব ॥ ব্যবসায়ীরা বিপাকে

  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের নিউ ফিল্ডে আয়োজিত বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ্ব। এতে করে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। যদিও মেলা উদ্বোধনের কথা ছিল রজমানের আগে। কিন্তু রমজান মাস হওয়ার কারণে স্টল বানিয়েও আয়োজকরা স্থগিত করেন। এরপর জানানো হয় ঈদের পর মেলা উদ্বোধন হবে। অনেক স্টল বরাদ্দ দিয়ে উদ্বোধনের প্রস্তুতি নিয়ে আজ ১৫ মে উদ্বোধন করা হবে বলে জানানো হয়। কিন্তু উদ্বোধন হবে না আজও। এ নিয়ে বরাদ্দ নেয়া স্টলের ব্যবসায়ীরা রয়েছেন হতাশা।
এদিকে হবিগঞ্জের অনেক ব্যবসায়ীরা এই বাণিজ্য মেলার বিপক্ষে দ্বিমত পোষন করেছেন। তাদের দাবি সামনে কোরবানির ঈদ। এই মুহুর্তে মেলা শুরু হলে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুক্ষিণ হবেন। তাদের মতে বাণিজ্য মেলা শুরু হয় ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারির যে কোনো সময়। কিন্তু বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বাণিজ্য মেলা হতে তারা দেখেননি। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের ভেতরে কিছু স্টল নির্মাণ করা হয়েছে। আবার কিছু স্টলের কাজ সম্পন্ন হয়নি, কাজ চলছে। তবে স্টলের বাইরে প্রধান গেইটের সামনে মেলায় আসা কয়েকজন ফুচকা ব্যবসায়ী ব্যবসা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com