শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে সংঘর্ষে মহিলাসহ আহত শতাধিক ॥ বাড়ি ঘর ভাংচুর

  • আপডেট টাইম সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৩৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন এবং আইনজীবী আব্দুল কাদির মিয়ার লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। পুলিশসহ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।
গতকাল সকালে বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সংঘর্ষ থামাতে গিয়ে বিথঙ্গল পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হুমায়ূন কবিরসহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে বলেও জানান।
অন্যদিকে আহতদের ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোমিন উদ্দিন চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ৭০ থেকে ৮০ জন রোগী সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমড়ি গ্রামের বাসিন্দা বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন এবং আইনজীবী আব্দুল হামিদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি ভাইস চেয়ারম্যান ফারুক আমিন মানব পাচার মামলায় জেল হাজতে যান। এতে অ্যাড: আব্দুল হামিদ আদালতে তার বিপক্ষে আইনজীবী হিসেবে লড়েন। এরপর থেকে তাদের বিরোধ আরও প্রকট আকার ধারণ করে।
সাবেক (মেম্বার) মন্তাজ মিয়া ও হাফিজ মাস্টারসহ এলাকার গন্যমান্য বিষয়টি সামাজিক ভাবে সমাধানে উভয় পক্ষের লোকজনের সাথে আলাপ আলোচনা করে ৭মে (রোববার) সকাল ১০টায় শালিসের দিনক্ষণ ঠিক করা হয়।
কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এডঃ আব্দুল হামিদ মিয়া ও ভাইস চেয়ারম্যান ফারুক আমিনর লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com