বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। পিন্টু আচার্য্য সভাপতি ও শ্রীকান্ত গোপ (সাংবাদিক)-কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার নতুন কমিটি গঠন করা হয়। অন্য দিকে প্রিয়াংকা সরকারকে সভাপতি ও কৌশিক আচার্য্য পায়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে হবিগঞ্জ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর কমিটি ঘোষণা করা হয়। শনিবার (৬ই মে) দুপুর ১২ টার দিকে হবিগঞ্জ শহরের টাউন হলের সভা কক্ষে দিন ব্যাপী সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্তি হয়। পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার আলাদা দুটি কমিটি গঠন করে সম্মেলনের সমাপ্তি ঘটে।
সম্মেলনের প্রথম অধিবেশনের শুভ উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভূ। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। প্রধান বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শংকর পাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা আহবায়ক কমিটির সদস্য এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচায্য, আহবায়ক কমিটির সদস্য শংক শুভ্র রায়, স্বপন লাল বনিক, বিপ্লব কুমার রায়, বিপ্লব রায় সুজন, স্বপন বড়ূয়া প্রমূখ। সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপত্বি করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার আহবায় পিন্টু আচার্য্য। যৌথভাবে সঞ্চালনা করেন সদস্য সচিব শ্রীকান্ত গোপ ও পৌর শাখার সদস্য সচিব সত্যজিৎ দাস রনি। এর আগে সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। প্রথম পর্বের আলোচনা শেষ মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনের সভাপতি হিসেবে কাউন্সিল শুরু করেন ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভু। এ সময় ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখায় কোন প্রতিন্দ্বী প্রার্থী না থাকায় পিন্টু আচার্য্যকে সভাপতি ও শ্রীকান্ত গোপ (সাংবাদিক)-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ঘোষণা করা হয়। অন্যদিকে হবিগঞ্জ পৌর শাখায় সভাপতি নির্বাচিত হন প্রিয়াংকা সরকার এবং সাধারণ সম্পাদক হিসিবে নির্বাচিত করা হয়েছে কৌশিক আচার্য্য পায়েল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com