শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে বাড়ির রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ৫২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের রামড় (টিলাপাড়া) গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির রাস্তা নিয়ে দু’পক্ষের লোকের হামলায় ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও ৩ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। জানা যায়, উল্লেখিত গ্রামের চুনু মিয়ার সাথে একই গ্রামের আঃ রহিম মিয়ার বাড়ির রাস্তা দিয়ে নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ ৫ জন আহত হন। আহতদের মধ্যে আঃ রহিম (৪০), আঙ্গুরা বেগম (৪৫)কে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও জিলু মিয়া (৩৫), আব্দুল মুহিদ (২২) ও লিটন মিয়া (২৪)কে চিকিৎসা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com