বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২১৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মুক্তিযোদ্ধা আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ২ টায় উপজেলার আমবাড়ীয়া জামে মসজিদে সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরিফ হোসাইনের নেতৃত্বে মাধবপুর থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এর আগে জানাজা নামাযে মুক্তিযোদ্ধা সংসদের ইউনিয়ন কমান্ডার তৈয়ব আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পারুল, এসআই আব্দুল কাদের, প্রমুখ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আবু তাহের (৮৫) গত বুধবার দিবাগত রাত ১২টা ৫মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়ে ও আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com