শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নোয়াগাঁও গ্রামে বিষপানে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বিষপানে পলাশ মিয়া (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত পলাশ হবিগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের মোবারক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- সকালে পলাশ পরিবারের সদস্যদের উপর অভিমান করে পলাশ বিষপান করে। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ভিষাক্রান্ত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠায়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com