বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে কৃষকদের মাঝে হারভেস্টার মেশিন বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১ মে, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে কিছুদিনের মধ্যেই পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু হবে। শ্রমিক সংকট দূর করতে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে মাধবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গতকাল রবিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদে প্রাঙ্গনে স্থানীয় একজন কৃষকের মাঝে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ৩৯ লাখ টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে। কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া ওই কৃষক হলেন-উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোঃ বকুল মিয়া। মেশিন বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com