বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যাত্রীদের নিকট থেকে সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায় করে

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং রোডে রাতের বেলা যাত্রী হয়রানী এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। মিজানুর রহমান নামে একজন নিয়মিত সিএনজি যাত্রী হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ নামক ফেইসবুক গ্রুপের দৃষ্টি আকর্ষন করে বলেন, তিনি উমেদনগর সিএনজি ষ্ট্যান্ড থেকে বানিয়াচং নতুন বাজার নামক সিএনজি ষ্ট্যান্ড থেকে সকাল বেলা ৫০ টাকা দিয়ে যান আবার একই ষ্ট্যান্ড থেকে রাত ৯টার সময় হবিগঞ্জে আসতে চাইলে ৭০ টাকা দাবী করে সিএনজি ড্রাইভাররা এবং বাধ্য হয়ে ৭০ টাকা দিয়ে হবিগঞ্জে আসতে হয়। এ ব্যাপারে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের কাছে সিএনজির এই নৈরাজের ব্যাপারে তাদের মাধ্যমে একটি প্রতিকার চান। এ ব্যাপারে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল বলেন, আমরা এরকম অভিযোগ আরো পেয়েছি, বানিয়াচং রোড ছাড়াও থানার মোড় থেকে সায়েস্তগঞ্জ নতুন ব্রীজ আসতে যেতে রাতের বেলা ভাড়া বাড়িয়ে নেয়। আমরা খুব শীঘ্রই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিব এবং রাতের বেলা যাত্রীদেরকে জিম্মি করে নির্ধারিত বাড়ার চেয়ে বেশি নেওয়া এক ধরনের ডাকাতি এর তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে অনুরোধ যেন দ্রুতগতিতে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবী জানান প্রশাসনের প্রতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com