বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের সংরক্ষিত বন হুমকীর মুখে গ্রামবাসির হাতে ধরা পড়লো মায়া হরিণ

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩০১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সংরক্ষিত বনাঞ্চলের বন্যপ্রাণীরা দিন দিন অনিরাপদ হয়ে পড়ছে। বনমজুর ও বনসম্পদ আহরণকারীদের অবাধ বিচরনের কারণে বনের প্রাণীকুল মারাত্মক ভাবে হুমকীর সম্মুখিন। এ কারণে বনাঞ্চলের অনেক প্রাণী লোকালয়ে ছুটে আসে। অনেক প্রাণী ক্ষিপ্ত ও লোভী গ্রামবাসির হাতে ধরা পড়ে। গত সোমবার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ফাটাবিল গ্রামের একটি ঘর থেকে পা বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করে বনরক্ষিরা হরিণটিকে দুপুরের দিকে বনে ছেড়ে দিয়েছে। মায়া জাতীয় হরিণটি গ্রামের পাশে অবস্থিত রেমা বন থেকে তাড়া খেয়ে লোকালয়ে প্রবেশ করেছিলো। গত ৩/৪ মাস পুর্বে একই বন থেকে চলে আসা অপর একটি মায়া হরিণ চনখলা গ্রামে ধরা পড়েছিলো। গ্রামবাসিরা সেই হরিনটি জবাই করে গোস্ত ভাগ করে নিয়েছিলো।
চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা,সাতছড়ি অভয়ারণ্য দেশের অন্যতম বনাঞ্চল। এখানে বাঘ, বানর, মেছোবাঘ, শুকুর, হনুমান, নানান জাতের বানর, হরিণসহ বিভিন্ন প্রজাকির পশুপাখীর বসবাস। সাতছড়ি বনের মধ্যদিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক (পুরাতন) অবস্থিত। এ সড়ক পথে হবিগঞ্জ ও মাধবপুরের মধ্য যাত্রীবাহী, বালুবাহী, পর্যটনবাহী ও জ্বালানীকাঠ বহনকারী যান-বাহন দ্রুতগতিতে চলাচল করে। বনের অভ্যন্তরে হরহামেশাই চলাচল করে জ্বালানী কাঠ সংগ্রহকারী মনমজুররা। রেমা-কালেঙ্গা অভায়ারণ্যে দিন রাত বনমজুরা আসা যাওয়া করে। কাঠ চোরাকারবারীদের তৎপরতাও বেড়ে গেছে সম্প্রতি। এতে ভীত সন্ত্রস্ত প্রাণীকুল লোকালয়ে ছুটে আসে এবং গ্রামবাসির হাতে ধরা পড়ে। গত তিন মাসে ওই দুই বনের বেশ কয়েকটি মেছোবাঘ, মায়া হরিণ ও সাপ গ্রামবাসির হাতে নিহত হয়েছে।
একটি সুত্র জানান, বনজসম্পদ রক্ষা, বন সম্প্রসারণের জন্য সরকারের কোটি কোটি টাকা গচ্ছা যায় কিন্তু আশংকাজনক হারে কমে যাচ্ছে বনের গাছ-গাছালী ও বনে বসবাসকারী পশুপাখি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com