সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জের পাহাড়পুর আদর্শ কলেজে বিধিবর্হিভূতভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ এমপিও করে দেয়ার নামে অর্থ লুট

  • আপডেট টাইম শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৪৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত পাহাড়পুর আদর্শ কলেজে বিধিবর্হিভূতভাবে শিক্ষক যোগদানসহ এন্তার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র দাসের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে একই সাথে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করছেন আশিষ সরকার। এ ব্যাপারে ওই এলাকার কয়েকজন ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ করেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র দাসের কারসাজিতে অবৈধভাবে নিয়োগ পাওয়া আশিষ সরকারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গত ১০ এপ্রিল ২০২৩ তারিখে অভিযোগ করেন পংকজ কুমার দাস, নীলকমল চৌধুরী, রাসেল চন্দ্র দাস, দিলীপ চক্রবর্তী। অভিযোগ উল্লেখ করা হয়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবাস চন্দ্র দাস গভর্নিং বডির সভাপতি ও এক সদস্যকে ম্যানেজ করে সুকৌশলে আশিষ সরকারকে বিধিবর্হিভূতভাবে কলেজে যোগদান করান। আশিষ সরকার গত ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পাহাড়পুর আদর্শ কলেজে যোগদান করেন। যার কলেজ ইন নং-১৩১৯৫৩। এই কলেজে প্রায় ৩ বছর ১ মাস চাকরি করার পর তিনি এনটিআরসির মাধ্যমে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ে (সূত্র-বেশিপ্রশিনি-৮৫৪/২০১৬/২৩৫) রোল নং- ৩০২২৫৪৮৫ ব্যাচ-১০ সহকারি শিক্ষক ইংরেজি পদে সুপারিশপ্রাপ্ত হয়ে গত ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। বিদ্যালয়ের ইন নং- ১২৯৮৭০। বর্তমানেও তিনি এই বিদ্যালয়ে শিক্ষক হিসাবে তালিকাভুক্তি রয়েছেন। (গত ফেব্রুয়ারির তালিকা অনুযায়ী) যার ইনডেক্স নং- এন ১১৪৯৭৫৭ এবং বিদ্যালয়ে এমপিও কোড-১৪০৩০৩১৩০২। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২২ সালের ৬ জুলাই পাহাড়পুর আদর্শ কলেজটি এমপিওভুক্তি হওয়ার পরপরই ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবাস চন্দ্র দাস, গভর্নিং বডির সভাপতি সুসেনজিত চৌধুরী ও বিদ্যোৎসাহী সদস্য অজয় কুমার চক্রবর্তীকে ম্যানেজ করে এনটিআরসির নিয়োগ বিধি না মেনে আশিষ সরকারকে আবার নিয়োগ দেন। এনটিআরসির সুপারিশ ছাড়া বর্তমানে শিক্ষক নিয়োগ শিক্ষা আইনের পরিপন্থি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবাস চন্দ্র দাস বলেন আশিষ সরকার এর ২০১৫ সালের নিয়োগ নাকি বহাল থাকবে।
এছাড়াও কলেজের আরেকজন নৈশ প্রহরী পরিমল চন্দ্র দাস ২০০৭ সালে থেকে ২০২১ সাল পর্যন্ত কলেজে কর্মরত না থাকলেও কলেজটি এমপিওভুক্তি হওয়ার পরপরই তাকেও সুবাস চন্দ্র দাস ২০০০ সালের নিয়োগের বলে যোগদান করান। যা শিক্ষা আইনের পরিপন্থি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। অনেকেই মনে করেছেন এই ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার মনগড়া ভাবে করছেন সব। সুবাস চন্দ্র দাস ও তার সহযোগীরা লক্ষ লক্ষ টাকা বানিজ্য করে দুর্নীতি করার সম্ভাবনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এই বিষয়ে কলেজের অফিস সহায়ক দূর্গাচরণ এর সাথে মোবাইল ফোনে কথা বললে এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমাকে গত ৫ এপ্রিল অধ্যক্ষ স্যার ও আশিষ সরকার স্যার আমাকে কলেজে ডেকে নিয়ে ১৫ হাজার টাকা দিতে বলেন। আমি কারণ জানতে চাইলে তারা বলেন, কলেজের শিক্ষক ও কর্মচারীদের ব্যক্তিগত এমপিওর ব্যাপারে এ টাকা লাগবে। তাই শিক্ষকদের ৩০ হাজার টাকা ধরা হয়েছে, অফিস সহকারীদের ২০ হাজার এবং তোমাদের ১৫ হাজার টাকা দিতে হবে। এক পর্যায়ে দুর্গা চরণ টাকা দিতে অসম্মতি জানিয়ে নিজে নিজে আবেদন করতে চাইলে অধ্যক্ষ তাকে কোন প্রকার তথ্য উপাত্ত দেন নি। এতে তিনি বিরম্ভনার শিকার হন। তিনি বলেন, অফিস সহকারী রতিশ চন্দ্র দাস তাকে জানান অধ্যক্ষের নিকট থেকে পাসওয়ার্ড সংগ্রহ করতে ৩৬ হাজার টাকা দিতে হয়েছে। তাই তোমরা কাজ করলে হলে আগে অধ্যক্ষের নিকট টাকা দিয়ে আসতে হবে। কলেজের আয়া সূপ্রভা রাণী বলেন, তার এমপিও করে দেয়া হবে বলে আশিষ কুমার তার নিকট ১৫ হাজার টাকা চান। এতে সূপ্রভা অপরাগতা প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভাষক বলেন, আমি তো এমপিওর ব্যাপারে হাটাহাটি করতে পারব না তাই আমি অধ্যক্ষকে ৩০ হাজার টাকা দিয়ে দিয়েছি। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পাসওয়ার্ড আনতে কোন টাকা পয়সা লাগে না। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ধারনা করা হচ্ছে, এইভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে অধ্যক্ষ সুবাস চন্দ্র দাস ও অশিষ সরকার বিভিন্ন উপায়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com