বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে দু’দলের সংঘর্ষে আহত অর্ধশতাধিক ॥ দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু-দলের সংঘর্ষে নারী, বৃদ্ধ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে কয়েক ঘন্টা ব্যাপি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ৯ জন কে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে মাধবপুর সার্কেলের এএসপি নির্মুলেন্দু চক্রবর্ত্তী ও মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্ব বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে ব্যবহৃত বেশ কিছু ফিকল, লাঠিসোটা ও কুচ জব্দ করা হয়। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে বুল্লা বাজারে ধলাই মিয়ার পক্ষের কয়েকজন যুবক ও হেলাল মেম্বারের পক্ষে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে প্রতিদ্বন্দ্বি দু-গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরদিন বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন পূর্ব প্রস্তুতি নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার এ সংঘর্ষে উভয় পক্ষের নারী বৃদ্ধ সহ ৫৮ জন কমবেশী আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আদম খা (৫৫), আজদু মিয়া (৬৫), সমসু মিয়া (৬০), ধলাই মিয়া (৭০), কাউছার মিয়া (৩৮), রেনু মিয়া (৪০), আরিফ (২০), আশরাফ (৩৬) ও জাহেদ মিয়া কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com