শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২৬ রমজান। আজকের সূর্য ডুবলে আসবে ২৭ রমজানের রাত। এই রাতই লায়লাতুল কদর- যাকে ফারসীতে বলে শব-ই-কদর। লায়লাতুল কদর অর্থ মহিমান্বিত রজনী। এ রাতের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে কোরান মজিদ ও হাদিস শরীফে বিস্তর বর্ণনা রয়েছে। হাদিস শরীফ থেকে জানা যায় যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের নিকট বনী ইসরাঈলের একজন আবিদ মুজাহিদের কথা বলছিলেন যিনি হাজার মাস ধরে লাগাতার দিনের বেলায় সিয়াম পালন করতেন ও সত্যের সংগ্রামে নিয়োজিত থাকতেন এবং সারারাত জেগে থেকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটাতেন। আল্লাহর এই নেক বান্দার কঠোর সাধনার কথা শুনে সাহাবায়ে কেরাম আফসোস করে বলেছিলেন ঃ যদি আমাদের আয়াত দীর্ঘ হতো তবে আমরা হাজার মাস ধরে ওই ভাবে জিহাদ ও ইবাদতের মধ্য দিয়ে সময় কাটাতে পারতাম। এরই প্রেক্ষিতে আল্লাহ তা’আলার সুরা কদর নাজিল করলেন। ৫ খানি আয়াতে কারিমা বিশিষ্ট এই সুরায় আল্লাহ জাল্লাশানুহু এরশাদ করেন ঃ নিশ্চয়ই আমি এ (আল কোরান) নাজিল করেছি মহিমান্বিত রজনীতে (লায়লাতুল কদরে), তুমি কী জানো মহিমান্বিত রজনী কি? মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ, সে রাত্রিতে ফেরেস্তাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রব-এর অনুমতি ক্রমে। শান্তি শুধু শান্তি বিরাজ করে সে রজনীতে উষার আবির্ভাব পর্যন্ত।
এ সুরা হতে স্পষ্ট হয় যে, কদরের রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করলে হাজার মাসব্যাপী ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাওয়া যেত তার চাইতেও অধিক সওয়াব পাওয়া যাবে। হাদিস শরীফে আছে যে, হযরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তা’আলা আনহা একদিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ঃ ইহা রাসুলুল্লাহ যদি আমি লায়লাতুল কদর পাই তবে সেই রজনীতে কি দোয়া করবো? উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বললেন ঃ এই দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী- হে আল্লাহ্ আপনি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com