বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে ভাতিজার হাতে চাচা খুন

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ভাতিজার হাতে খুন হয়েছে চাচা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকাল ৬ টার দিকে খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া রাজপাড়া এলাকায়। নিহত মোশারফ মিয়া খাগাউড়া ইউনিয়নের রাজপাড়া এলাকার মৃত মোশাহিদ মিয়ার ছেলে। ঘাতক ভাতিজা শাহিন মিয়া নিহত মোশারফ মিয়ার আপন বড় ভাইয়ের ছেলে।
ঘটনার পরপরই ঘাতক শাহীনকে এলাকাবাসী আটক করে থানা পুলিশ কে খবর দিলে বানিয়াচং থানা এলাকার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ফারুকসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে শাহিনকে গ্রেফতার করে বানিযাচং থানায় নিয়ে আসেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক শাহিন ও তার চাচার একটি ডোবায় কাজ করা অবস্থায় তাদের মধ্যে উত্ত্যপ্ত বাক্য বিনিময় হয়। ঘাতক শাহীন তার মার নিকট ৫ হাজার টাকা চেয়ে না পেয়ে ঘরের মধ্যে হট্টগোল সৃষ্টি করে। এক পর্য্যায়ে সে তার মা ও বোনকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে আটকে রাখার চেষ্টা করে। এ সময় চাচা মোশাররফ মিয়া শাহীন এর মা ও তার বোনকে শাহীন এর হাত থেকে উদ্ধার করতে গেলে ভাতিজা শাহিন মিয়া উত্তেজিত হয়ে তার হাতে থাকা দা দিয়ে চাচার উপর হামলা করে রক্তান্ত জখম করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় মুমূর্ষু অবস্থায় মোশাররফ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com