বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে নৈশ্য প্রহরীকে অপহরণের অভিযোগে উজ্জল পাঠান গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জুলেখা শফিউদ্দিন মৎস্য খামারের নৈশ্য প্রহরী আল মোতাব্বিরকে অপহরণের অভিযোগে উজ্জল পাঠানকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবপুর থানার এস আই রাজিব রায় সহ একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গত ৬ এপ্রিল রাতে উপজেলার ঘিলাতলী গ্রামের জুলেখা শফিউদ্দিন মৎস্য খামারের নৈশ্য প্রহরী আল মোতাব্বিরকে পূর্ব মাধবপুর গ্রামের গুনি মিয়ার ছেলে উজ্জল পাঠান সহ কয়েকজন অপহরণ করে নম্বর বিহীন একটি সিএনজি অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় আল মোতাব্বিরের বোন নাজিফা বেগম বাদী হয়ে উজ্জল পাঠানকে প্রধান আসামী করে থানায় একটি অপহরণ মামলা করেন। এর পর থেকেই উজ্জল পাঠান পলাতক ছিল। তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করে। অবশেষে উজ্জল পাঠানকে গ্রেফতার করা হয়। ভিকটিমকে উদ্ধার ও অন্য আসামী গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com