সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

যাবদপুরে সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর গ্রামে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই গ্রামের হারুন মিয়া মাজু মিয়ার মধ্যে ধান কাটা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সংঘর্ষ থামাতে গেলে নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। খবর পেয়ে সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গুরুতর আহত অবস্থায় হারুন মিয়া, মাজু মিয়া, কাইয়ুম মিয়াকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে হারুন মিয়া মৃত্যু বরণ করেছে এই গুজব রটলে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।
সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, এখনও কেউ মারা যায়নি। তবে হারুনের অবস্থা আশঙ্কা জনক। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com