বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গুনই গ্রামে মিলাদের আয়োজন করায় এক ব্যক্তিকে সমাজচ্যুত

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করায় হাফেজ সাইফুল্লাহ মোহাম্মদ আলা উদ্দিন নামে এক ব্যক্তিকে সমাজচ্যুত করেছে এলাকার প্রভাবশালী একটি মহল। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার গুনই উত্তর গ্রামে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হবিগঞ্জ-২ এর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, কাগাউড়া ইউনিয়নের গুনই উত্তর গ্রামের আলী আমজাদ-এর পুত্র হাফেজ সাইফুল্লাহ মোহাম্মদ আলা উদ্দিন গত ৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টায় তার বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করে। এ সময় একই গ্রামের কতিপয় ব্যক্তি মিলাদ বিরোধী মাহফিলে হামলা চালায়। এ সময় হাফেজ সাইফুল্লাহ মোহাম্মদ আলা উদ্দিন-এর শোর চিৎকারে প্রতিবেশী আলী আমজাদ, হেলাল মিয়া, আব্দুর হক ও জহুরুল হক হামলাকারীর কবল থেকে তাকে রক্ষা করেন। এক পর্যায়ে প্রভাবশালী ওই মহলটি তাকে হাটবাজার, গ্রামের স্কুল-কলেজ ও গ্রামের অন্যান্য লোকজনের বাড়িতে যাতায়াত করতে নিষেধ করে এবং প্রাণে হত্যার হুমকি দেয়। নিরাপত্তাহীন হয়ে হাফেজ সাইফুল্লাহ মোহাম্মদ আলা উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট (২) হবিগঞ্জ-এর আদালতে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com