শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে সাংবাদিক খোকনের ফসলি জমির ক্ষতি সাধন ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে ইশারা পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আশরাফুল বারী খোকনের বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ উল্লেখ করা হয়, সাংবাদিক আশরাফুল বারী খোকন দীর্ঘদিন যাবত কিছু লোকের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছে। তার ক্ষতির করার জন্য একটি কুচক্রীমহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। গত ৩০ মার্চ রাত ১ টার দিকে কে বা কারা তার দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করে, পুকুর পাড়ের ফসলি জমি, সুপারি গাছ, পেপে, কলাগাছসহ বিভিন্ন ধরনের গাছ ফল ভেঙ্গে নষ্ট করে ফেলে। এতে খোকনের প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন হয়। তারা যে কোন সময় খোকনের আরও বড় কোন ক্ষতি সাধন করতে পারে। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন। ঘটনাটি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকেও অবগত করা করেছেন। খোকন এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com