শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এবি ব্যাংকের সাবেক ম্যানেজার সৈয়দ সুহেলের ১ বছরের জেল জরিমানা ॥ গ্রেপ্তারী পরোয়ানা জারী

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একটি চেক ডিজঅনার মামলায় হবিগঞ্জ এবি ব্যাংকের সাবেক ম্যানেজার সৈয়দ মাহমুদুল হক সুহেলকে ১ বছরের শস্ত্রম কারাদন্ড ও ১২ লাখ টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। হবিগঞ্জ যুগ্ম দায়রা জজ-১ এর বিজ্ঞ বিচারক মোহান্মদ শহীদুল আমীন গত ২০ মার্চ এ রায় প্রদান করেন। এ সময় সুহেল পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে।
জানা যায়, শহরের বদিউজ্জামান খান সড়কের প্রাবন্ধিক মরহুম এম এ রবের জামাতা এবি ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার থাকা কালে সৈয়দ মাহমুদুল হক সুহেল ব্যবসায়ীক প্রয়োজনে শহরের পিটিআই সড়কের জনৈক ব্যক্তির নিকট থেকে ১২ লাখ টাকা কর্জ নেন। পরবর্তীতে দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করেন। এক পর্যায়ে একটি চেক প্রদান করেন। কিন্তু ওই হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এ অবস্থায় আইনজীবীর মাধ্যমে সৈয়দ মাহমুদুল হক সুহেলকে উকিল নোটিশ প্রদান করা হয়। কিন্তু কোন জবাব না পেয়ে আদালতে মামলা দায়ের করেন।
স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সৈয়দ মাহমুদুল হক সুহেলকে বিজ্ঞ আদালত ১ বছরের শস্ত্রম কারাদন্ড ও ১২ লাখ টাকা জরিমানা আদেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ এম এ মজিদ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com