বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে নিখোঁজের ২ দিন পর টমটম চালকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে নিখোঁজের ২ দিন পর আয়াত আলী (২৫) নামের এক টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পুরাসুন্দা গ্রামের জুয়াদুল্লাহ টিলা এলাকার সুরত আলীর পুত্র। গত রোববার (২৬ মার্চ) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের বড়বাড়ি কবরস্থান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায়, স্থানীয় এক ব্যক্তির টমটম ভাড়ায় চালাতো তার ভাই আয়াত আলী। গত বৃহস্পতিবার রাতে টমটম নিয়ে সুতাং বাজারে যাওয়ার পথে তার সাথে পরিবারের শেষ কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে শনিবার রাতে নিহতের বড় বড় ভাই বিলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে টমটমটি নিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com