বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে টমটম ভাড়া ৫ টাকা বহালসহ ৯ দফা দাবিতে আগামীকাল মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটমের ভাড়া উঠানামা ৫ টাকা করাসহ ৯ দফা দাবীতে আগামীকাল বুধবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ। এদিন দুপুর ২টার সময় জেলা প্রশাসকের মুল ফটকের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। গত রবিবার হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তারা বলেন, যদি টমটমের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা না নেয়া হয় সাধারণ মানুষ স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে।
কমিটির আহ্বায়ক মো: আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় সভা অনুষ্ঠিত ও কমিটি গঠন করা হয়।
এদিকে গতকাল কমিটির সদস্যরা সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সাথে সাক্ষাত করে তাদের দাবি দাওয়া তুলে ধরেছেন। যদি সর্বনিম্ন ভাড়া ৫ টাকা না হয় তাহলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com