শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে সড়কে দুর্ঘটনায় বাবার সামনে মেয়ের মৃত্যু গুরুতর আহত বাবা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মায়ের স্কুটি দিয়ে বাবার সঙ্গে নানার বাড়ি থেকে বাড়ি ফেরার সময় সাদিয়া (১০) নামে এক ৫ শ্রেণীর ছাত্রী টাক্টরের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ দিতে হয়েছে। এ ঘটনায় বাবা আব্দুল কাইয়ুম গুরুতর আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। সোমবার দুপুরে মাধবপুর-নাসিরনগর সড়কের আদাঐর গ্রামের নিকট এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রামের আব্দুর কাইয়ূম ও সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মিনারা খাতুনের মেয়ে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আব্দুর কাইয়ুম তার মেয়ে কে নাসিরনগর উপজেলার ঘুনিয়াক গ্রামে শশুর বাড়ি থেকে স্কুটি যোগে বাড়ি ফিরছিলেন। আদাঐর গ্রামের নিকট আসতেই পিছন থেকে আসা একটি টাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাদিয়া ছিটকে পড়ে টাক্টরের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। তখন গুরুতর আহত হন আব্দুল কাইয়ুম। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপালে প্রেরণ করেছে। সাদিয়ার লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com