বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের বিশিষ্ট মুরুব্বী প্রাক্তন মেম্বার আব্দুস শহীদ আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা কমিটির সহ-সভাপতি, রাজাবাদ জামে মসজিদের মোতাওয়াল্লি প্রাক্তন মেম্বার ও বিশিষ্ট মুরুব্বী আব্দুস শহীদ আর নেই (ইন্না লিল্লাহি………..রাজিউন)। গতকাল রবিবার দুপুর ১২ ঘটিকায় নিজ বাড়ি পৌরসভার রাজাবাদ গ্রামে ইন্তেকাল করেন।তিনি পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালামের চাচাতো ভাই। তার মৃত্যুর খবর পেয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন জেলা আওয়ামলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। বিকাল ৫ টা ১৫ মিনিটে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়েছে। জানাজার নামাজে অংশ গ্রহন করেন পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, হিরা মিয়া গালর্স স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ, প্যানেল মেয়র-২ আব্দুস ছুবান, হবিগঞ্জ নারী শিশু আদালতের পিপি এডভোকেট মোস্তফা মিয়া, সাবেক কাউন্সিলর আঃ ছালাম, বিশিষ্ট মুরুব্বী আনসার উদ্দিন, আতাউর রহমান, আওয়ামলীগ নেতা মুহিবুর রহমান আকল, মাসুক মিয়া, আব্দুল মন্নান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর মিয়া প্রমূখ।
জানাজার নামাজের পুর্বে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন মাওঃ নুরুল হক নবীগঞ্জী। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন এডভোকেট ফারুক আহমদ। পরে মরহুমের গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com