বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ২ সহোদরকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩০৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় মোঃ ফজলু মিয়া (৪৫) ও মোঃ তাজু মিয়া (৪৮) নামের হোটেল ব্যবসায়ী দুই ভাই গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গত শনিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে হোটেল ব্যবসা থেকে বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয়। হামলার শিকার মোঃ ফজলু মিয়া ও তার ভাই তাজু মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত মোঃ জায়ফর উল্লার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে শেরপুর বাজার লঞ্চঘাটে তাদের একটি হোটেল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে শেরপুর বাজারে হোটেল ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথিমধ্যে উৎপেতে থাকা একদল দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রর রাস্তার ২ নম্বর ব্রিজ নামক স্থানে রাতে রাস্তার দুপাশে বিদ্যুতের পিলার ও গাছের সাথে রশি বেধে তাদের মোটরসাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র রামদা দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের আত্নচিৎকারে স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী মোঃ ফজলু মিয়া ও তার ভাই তাজু মিয়ার পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদ বলেন, আমরা বিষয়টি শুনে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে যাই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত হামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com