বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের রাস্তার পাশে অবৈধ স্থাপনা ও সাইন বোর্ড সড়িয়ে নিতে হবিগঞ্জ পৌরসভার তাগিদ

  • আপডেট টাইম সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজানকে সামনে রেখে হবিগঞ্জ শহরে উচ্ছেদ অভিযানে নামছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শহরে সম্প্রতি রাস্তার পাশে নানা প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাচ্ছে। এ সমস্ত প্রতিবন্ধকতার মাঝে রয়েছে ইট, বালু, মাটি, রড, সিমেন্ট ইত্যাদি নির্মাণ সামগ্রী, রাস্তার পাশে সাইনবোর্ড, দোকানপাটের মালামাল, ভ্রাম্যমান দোকানপাট, ড্রেনে উপর অবৈধ স্থাপনা ইত্যাদি। এছাড়াও রয়েছে শহরের বিভিন্ন রাস্তার সংযোগস্থলে জটলা, হকার ব্যবসা, অপ্রয়োজনীয় পার্কিং ইত্যাদি। হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে জানানো হয় এ সকল প্রতিবন্ধকতার কারণে শহরের যানজট সম্যস্যা তীব্র আকার ধারণ করে। সাথে সাথে শহরের পরিবেশ বিনষ্ট হয় ও পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। রাস্তার পাশে, ফুটপাতে নির্মাণ সামগ্রী, সাইনবোর্ড, দোকানপাটের মালামাল, ভ্রাম্যমান দোকানপাট ইত্যাদি নিজ দায়িত্ব সড়িয়ে ফেলার জন্য হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ইতিমধ্যে শহরে একাধিকবার মাইকিং করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘শহরের যানজট নিরসনে এ সকল মালামাল সড়িয়ে ফেলতে হবে।’ তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শহরের যানজট নিরসন ও পরিবেশ সুন্দর রাখতে পৌরসভার পক্ষ হতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com