শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পাথরবোঝাই ট্রাকে ফেনসিডিল পাচার ॥ বাহুবলে বিক্রেতা আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পাথরবোঝাই ট্রাকের ভেতরে কৌশলে পাচার করার সময় বাহুবলে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (২৫) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে ডিবির ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাহুবলের নতুন বাজার মিরপুর বাস স্ট্যান্ডের নিকট অভিযান চালিয়ে পাথরবোঝাই ট্রাকসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ট্রাক তল্লাশী করে উল্লেখিত ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতার সালাউদ্দিন সিলেটের গোয়াইনঘাটের শান্তিনগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। এ বিষয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com