রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের জিহাদীপুরে বিরোধীয় ভূমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণের চেষ্টা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের জিহাদীপুর গ্রামে বিরোধীয় ভূমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণের চেষ্টা করায় গ্রামে দু’পক্ষের টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। এ ব্যাপারে ভূমির মালিকানা দাবীদার মোঃ আব্দুল আলী নামে এক ব্যক্তি ৯৯৯ নাম্বারে সাহায্যের জন্য কল দিলে নবীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। উপজেলার আউশকান্দি ইউনিয়নের ওই গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র ভূমির মালিকানা দাবী করে বলেন, একই গ্রামের মৃত নজির উল্লার পুত্র ছাবু মিয়াসহ তাদের পক্ষের লোকজন তার ভূমিতে জোরপূর্বক দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে বিরোধীয় ভূমিতে গত মঙ্গলবার সকালে দেয়াল নির্মাণ করার চেষ্টা করেন। এতে উভয় পক্ষের মধ্যে চরম চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তিনি ৯৯৯ নাম্বারে কল দিলে, নবীগঞ্জ থানার এসআই তৌহিদুল ইসলাম একদল পুলিশ নিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন। আব্দুল আলী আরো বলেন, এই বিরোধীয় ভূমি নিয়ে হবিগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ৩১ আগস্ট ২০২১ সালে একটি স্বত্ব মোকদ্দমা নং- ৩৪৯ দায়ের করেন। এছাড়াও এই জায়গা নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত মামলা নং- ৬৯৭/২২ দায়ের করেন। একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকাকালীন অবস্থায় ও আইন অমান্য করে প্রভাবশালী মহল জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে গ্রামে দাঙ্গা হাঙ্গামার উস্কানি দিচ্ছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com