রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নৌকায় ভোট দেয়ার প্রত্যয় হাজারো জনতার ॥ দুই বিদ্যালয়ে ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের বুল্লা ইউনিয়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল পৃথক অনুষ্ঠানে এ ভবন গুলোর উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং বিদ্যালয় গুলোতে সংক্ষিপ্ত সুধী সমাবেশে বক্তৃতা করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ভরপূর্ণি সরকার প্রাথমিক বিদ্যালয়ে একটি ভবন ও ৯৬ লাখ টাকায় হেলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপর ভবনটি নির্মাণ করে। দুটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমপি আবু জাহির মাদনা বাজারে বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বিএনপি সরকারের আমলে দুর্নীতি ও লুটপাট হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এমপি আবু জাহির উপস্থিত লোকজনকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানালে দুই সহশ্রাধিক নারী-পুরুষ হাত তুলে তাঁর বক্তৃতার প্রতি একমত পোষণ করেন ও নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ।
আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, সাবেক চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ মিয়া, সদস্য অমূল্য রায়, সবুজ মিয়া, নুরুজ তালুকদার, ইয়ার হোসেন তালুকদার, নোমান তালুকাদর, সোহাগ তালুকাদর, বকুল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com