বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চক্ষু সেবা-ঔষধ দিল আইসিআরটি

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২১৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ উপজেলায় গরীব, অসহায়-দু:স্ত নারী পুরুষ এবং স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ প্রায় পাঁচশত রোগীকে বিনামূল্যে ফ্রি চুক্ষ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস রেসপন্স টিম (আইসিআরটি)।
গতকাল রবিবার উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদের হল রুমে সারাদিন ব্যাপী আইসিআরটি’র উদ্যোগে ও সুফলা স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এ চক্ষুসেবা ক্যাম্পের উদ্বোধন করেন পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সুফলা স্পোর্টিং ক্লাবের অন্যতম উপদেষ্টা এমদাদুল হক শিপন, আব্দুল হাই, সহ-সভাপতি হেলাল আহমেদ, রুপন আহমেদ, মো. বাবলু, মো. মামুন, মো. মাহফুজ, মো: শিপন আহমেদ, মো: মুহিবুর, মাসুদ রানা রায়হান, ছোটন, এমরান, আব্দুল কালাম, ফাহিম, রাহিম প্রমুখ। দিনব্যাপী চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা চোখের রোগ নির্ণয় করে রোগীদেরকে ফ্রি ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কাজী ইমানুল ইসলাম(ইমু), ডাঃ হারুনুর রশীদ, ডাঃ নিকুন্ত্য চন্দ (রুপক) সেন্টালিন রানা জরছর, র্নিঝর আব্দুলাহ। ফ্রি চক্ষুসেবা শেষে চোখে ছানীপড়া প্রায় শতাধিক রোগীকে ফ্রি অপারেশন জন্য বাছাই করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com