শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে এতিম যুবকের চিকিৎসা করাতে পারছে না পরিবার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অর্থের অভাবে এতিম যুবক জাকির মিয়া (১৮) চিকিৎসা করাতে পারছেন না পরিবার। এতে দিন দিন সে অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত চিকিৎসা না করলে তার পা কেটে ফেলার শঙ্কা দেখা দিয়েছে। সে শায়েস্তগঞ্জ পৌর এলাকার (১ ওয়ার্ড) পশ্চিম বড়চর গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।
এদিকে, তার চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের কাছে সহযোগিতা কামনা করছেন পরিবারের লোকজন ও শুভাকাড়িখরা। পশ্চিম বড়চর গ্রামের সাইফুল ইসলাম টুটুল বলেন, ‘কিছুদিন পূর্বে জাকিরের পিতা জিতু মিয়া ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এতে তার পরিবার অসহায় হয়ে পড়ে। যে কারনে রাজমিস্ত্রীর কাজ করে আসছিলেন জাকির। কাজ করা অবস্থায় জাকিরের পায়ে পেরেক ঢুকে যায়। প্রথমে একটু জায়গা ইনফেকশন হলে পরবর্তিতে বেড়ে যায়। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রথমে একটা আংগুল কেটে ফেলা হয়। এরপর সে সুস্থ না হলে কিছুদিন পর আরও ২টি আংগুল কাটা হয়। বর্তমানে তার অবস্থা খুবই সংকটাপন্ন। ডাক্তার বলেছেন এখন পায়ের অর্ধেক কেটে ফেলতে হবে। এই মুহূর্তে তার চিকিৎসার জন্য অনেক অনেক টাকার প্রয়োজন। কিন্ত সেই সামর্থ তার মায়ের নেই। তাছাড়া জাকিরের চিকিৎসায় সহযোগিতা করতে মেডিকেল কর্মসূচির আয়োজন করছে পশ্চিম বড়চর এলাকায় প্রতিষ্ঠিত ‘ঐকতান সমাজ কল্যান সংস্থা। আগামী ৩রা মার্চ পশ্চিম বড়চর এলাকার রেল সংলগ্ন ক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর থেকে প্রাপ্ত অর্থ আগামী শুক্রবার জাকিরের পরিবারে প্রদান করা হবে। যারা জাকিরের চিকিৎসায় সহযোগিতা করতে চান তার চাচাতো ভাই সুমন মিয়ার (০১৭৭৭-০৭০৩৩৫) এই নাম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com