শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরে খোয়াই নদীর পৌর ঘাটলা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত

  • আপডেট টাইম বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার খোয়াই নদীর পৌর ঘাটলা ময়লা আর্বজনার ভাগাড়ে পরিণত হয়েছে। গত দুই বছর মহামারী করোনার কারণে দুর্গাপূজার উৎসব বন্ধ থাকায় ঘাটলাটি ময়লা আর্বজনার স্তুপ ফেলার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর ঘাটলাটি এখন নানা সমস্যায় জর্জরিত। পৌরসভা জনসাধারণের ব্যবহারের জন্য এটি নির্মাণ করে। কিন্তু এখন ব্যবহার করা তো দূরের কথা ওই জায়গা দিয়ে চলাচল করারও কষ্টসাধ্য হয়ে পড়ছে। শুধু পৌর ঘাটলাই নয়, খোয়াই নদীর পাড় সংলগ্ন কিবরিয়া ব্রিজ পর্যন্ত এলাকাও ময়লার স্তুপ করা হচ্ছে। প্রতি বছর দূর্গাপূজা শেষে এ ঘাটলায় প্রতিমা বিসর্জন দেয়া হয়। কিন্তু ময়লার স্তুপের কারণে গত বছর সনাতন ধর্মাম্বলীরা প্রতিমা বিসর্জন দিতে পারেনি। তারা বাধ্য হয়ে খোয়াই নদীর বিভিন্ন স্থানে নিয়ে বির্সজন দেন। এ বিষয়ে সকলেই পৌরসভার হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com