শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পাহাড়াদারকে অস্ত্রের মুখে জিম্মি ॥ পুকড়ায় আল-আকিব অটো রাইছ মিলে দূর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়ায় মেসার্স আল-আকিব অটো রাইছ মিল ও কয়েল মিলে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে মিলে থাকা প্রায় ৩ লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাতদল। গত রবিবার দিবাগত সাড়ে ১২ টায় এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ রোডে অবস্থিত উপজেলার পুকড়া নামক স্থানে মেসার্স আল-আকিব অটো রাইছ মিল ও কয়েল মিলের ব্যবসা করে আসছেন শহরতলীর উমেদ নগরের বাসিন্দা মোঃ আক্তার মিয়া। তিনি প্রতিদিনের ন্যায় রবিবার রাত ১০ টার দিকে মিলের সবকটি দরজায় তালা দিয়ে বাসায় চলে আসেন। এ সুযোগে ডাকাত দল রাত প্রায় সাড়ে ১২ টায় দায়িত্বপ্রাপ্ত পাহাড়াদারকে রশি দিয়ে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং মিলের প্রত্যেকটি দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় ৩ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে গতকাল সোমবার ভোররাতে খবর পেয়ে মিলের স্বত্ত্বাধিকারী মোঃ আক্তার মিয়াসহ স্থানীয় লোকজন ডাকাতির বিষয়টি অবলোকন করে। তাৎক্ষনিক খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজিত কুমার দেবসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওসি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com