রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ভূয়া র‌্যাব আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ইমান আলীকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার ইমান আলী চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৯ এর হবিগঞ্জ সিপিসি-১ এর একটি দল চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকার পুরাতন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। সিপিসি-১ এর লে. কমাণ্ডার মোহাম্মদ নাহিদ হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
লে. কমাণ্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গত ২৯ জানুয়ারি চুনারুঘাট উপজেলার আনন্দপুর গ্রামের লিটন পালের বাড়িতে শ্রীমঙ্গল ক্যাম্পের র‌্যাব পরিচয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য যান অভিযুক্ত ইমান আলী। ইমান আলী লিটন পালকে বলেন, তার ছোট ভাই মিঠুন পাল ইসলাম ধর্মের একজন নারীকে বিয়ে করেছেন। এজন্য লিটন পালের কাছে মোটা অংকের টাকা দাবি করেন ইমান। পরদিন লিটন পালের ছোট ভাই মিঠুন পালের বৌভাতের অনুষ্ঠান ছিল। সেই ভয়ে টাকা দিতে সম্মন হন লিটন।
গত ১ ফেব্রুয়ারি ইমান আলী র‌্যাব পরিচয়ে মোবাইলে ফোন করে পুনরায় টাকার জন্য লিটন পালকে ভয় দেখান এবং হবিগঞ্জ আদালতের সামনে টাকা নিয়ে যেতে বলেন। ইমান আলীর কথামতো লিটন পাল তাকে ১ লাখ টাকা দেন।
পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সোমবার চুনারুঘাট থানায় মামলা ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন লিটন। অভিযোগ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে ইমান আলীকে গ্রেপ্তার করে।
লে. কমাণ্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গ্রেপ্তার ভুয়া র‌্যাব ইমান আলীকে চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com