সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে মারামারি মামলায় শিক্ষকসহ ৩ জনের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবলু তালুকদারকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। তিনি কাগাপাশা ইউনিয়নের সিকান্দপুর গ্রামের মৃত বারিন্দ্র তালুকদারের পুত্র। গত বৃহস্পতিবার হবিগঞ্জের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৫ আদালতের বিচারক মোঃ ছিফত উল্লাহ এ দণ্ডাদেশ দেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মিনতি অধিকারী। মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের অন্তর দাশের পুত্র অনুকূল দাশসহ বেশ কয়েকজনকে একই গ্রামের মৃত বারিন্দ্র তালুকদারের পুত্র বিনয় তালুকদার, বাচন তালুকদার, বাবলু তালুকদার, মৃত সাধুচরণ দাশের পুত্র গোপেশ দাশসহ ৭ জন লোক তাদের পিটিয়ে আহত করে হাত-পা সহ বিভিন্ন অঙ্গ ভেঙ্গে ফেলে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় অনুকূল দাশ বাদি হয়ে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে মামলা করলে বিচারক মামলা আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন। দীর্ঘ স্বাক্ষি প্রমাণ শেষে সহকারি শিক্ষক বাবলু তালুকদারকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া বাচন তালুকদারকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের জেল, গোপেশ তালুকদারকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের জেল প্রদান করা হয়। অপর আসামিদেরকে খালাস প্রদান করা হয়। এ বিষয়ে শিক্ষক বাবলু তালুকদার জানান, সাজা হয়েছে সত্য। তবে আমি জামিনে আছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com